প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৯:৩৬ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ২১:৫৯ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো
আগামী ২৫ এপ্রিল থেকে ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
সূচি অনুযায়ী, ২৫ এপ্রিল জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। এরপর জাপান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাবেন সরকারপ্রধান।
৪ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন। যুক্তরাজ্যে কর্মসূচি শেষে ৮ মে তার দেশের উদ্দেশে রওনা করার কথা রয়েছে।