× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোডশেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রীর স্ট্যাটাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৭:০৭ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৭:২৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশের বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার (১৮ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করে শিগগিরই ফের স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।

ফেসবুকে গ্রাহকদের উদ্দেশে তিনি লেখেন (বানান ও বাক্যরীতি অপরিবর্তিত), ‘এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসঙ্গে হওয়াতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে সেটা আমরা আগেই ধারণা করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের পূর্ব প্রস্তুতির স্বাক্ষরও রেখেছি। কিন্তু গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে তাতে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে।

ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য আমরা আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে সবার অবগতির জন্য জানাতে চাই, পরিস্থিতি উত্তরণে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে। খুব শিগগিরই আবারও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে। সম্মানিত গ্রাহকবৃন্দ, ধৈর্য ধরার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

নসরুল হামিদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ করছেন। গত দশ বছরে বিদ্যুৎ খাতে উন্নয়ন হলেও এখনও লোডশেডিং থেকে মুক্তি মেলেনি। তবে এবার লোডশেডিংয়ের জন্য জ্বালানি সংকটকে অনেক বড় করে দেখা হচ্ছে।

দেশের ২২ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা