× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৯ কোটি টাকা ঈদ উপহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:১০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর বঙ্গবাজারে মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক, ব্যবসায়ী ও শ্রমিকদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

কাপড়ের অন্যতম পাইকারি মার্কেট বঙ্গবাজারে ৪ এপ্রিল ভোরে আগুন লাগে। এতে মার্কেটটি পুরোপুরি ভস্মীভূত হয়। ঈদ সামনে রেখে সব দোকানেই তোলা হয়েছিল লাখ লাখ টাকার পণ্য। আগুনে কারও প্রাণহানি না হলেও আর্থিকভাবে বিপুল ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।   

অগ্নিকাণ্ডে সব মিলিয়ে ৩ হাজার ৮৪৫টি দোকান পুড়ে ৩০৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটি জানিয়েছে।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা