× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়ে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হাজী সেলিম

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২২ ০০:২০ এএম

হাজী সেলিম। ফাইল ছবি

হাজী সেলিম। ফাইল ছবি

বড় ভাই হাজী কায়েসের জানাজা ও দাফনে অংশ নিতে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। আজ শুক্রবার বেলা দেড়টা থেকে ৬টা পর্যন্ত তিনি মুক্ত থাকবেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, হাজী মো. সেলিম প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর করে। সেই কাগজপত্র পৌঁছালে আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, কারা তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন হাজী মো. সেলিমকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় মারা যান সেলিমের ভাই কায়েস (৭২)। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। জুমার পর চকবাজার শাহী জামে মসজিদে তাঁর জানাজা হয়। আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। হাজী সেলিম তার বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নেন।

উল্লেখ্য দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাঁকে কারাগারে পাঠায় আদালত। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওইদিনই তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের তত্ত্বাবধানে হাসপাতালেই চিকিৎসা চলছে হাজী মো. সেলিমের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা