প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ০১:১৭ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১১:০৭ এএম
এএফএম হায়াতুল্লাহ। সংগৃহীত ছবি
কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন এএফএম হায়াতুল্লাহ। তিনি বর্তমানে অবসরোত্তর ছুটিতে রয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয় : সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত গ্রেড-১ভুক্ত কর্মকর্তা এএফএম হায়াতুল্লাহকে অভোগবৃত অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এএফএম হায়াতুল্লাহ বিসিএস অ্যাডমিন ১১ ব্যাচের কর্মকর্তা।