× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার তাজউদ্দীন আহমদকে পরিত্যক্ত ব্যক্তিত্বে পরিণত করেছে : আনু মুহাম্মদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৬:৫২ পিএম

জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ‘বিদ্যমান সাংবিধানিক সংকট উত্তরণে গণতান্ত্রিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। প্রবা ফটো

জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ‘বিদ্যমান সাংবিধানিক সংকট উত্তরণে গণতান্ত্রিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। প্রবা ফটো

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে আওয়ামী লীগ সরকার বিস্মৃত করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেছেন, ‘বর্তমান সরকার মুজিবনগর সরকার দিবস পালন করে না, তাজউদ্দীন আহমকে পরিত্যক্ত ব্যক্তিতে পরিণত করেছে।’

সোমবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ‘বিদ্যমান সাংবিধানিক সংকট উত্তরণে গণতান্ত্রিক শক্তির করণীয়’ শীর্ষক শিরোনামে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব ও গণপরিষদ আন্দোলনের সমন্বয়ক মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় লিখিত প্রবন্ধ পাঠ করেন রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক হাবিবুর রহমান।

আনু মুহাম্মদ বলেন, ‘এখন পাবলিক রাইটস নিশ্চিত করতে সংবিধানের পরিবর্তন করতে হবে। জনগণের প্রত্যাশার লেভেল অনেক নিচে নেমে গেছে। জনগণের নতুন অভিপ্রায় তৈরিতে জনমত তৈরি করতে হবে। ক্ষমতাকাঠামোর পরিবর্তন ছাড়া এটা সম্ভব নয়।’ 

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রীই এখন রাষ্ট্র। তার কথার বাইরে এখন কোনো কিছু হওয়ার জো নাই। এই সরকারকে ঐক্যবদ্ধভাবে না বলতে হবে।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘বিভাজনের রাজনীতির মাধ্যমে দেশের মানুষকে শতভাগে বিভক্ত করে দিশেহারা প্রাণে পরিণত করা হয়েছে। মানুষের ন্যূনতম রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর যে দেশে মানুষের ভোটের অধিকার থাকে না তার আর কোনো অধিকারই থাকে না। এর থেকে মুক্তি পেতে হলে ক্ষমতা কাঠামোতে পরিবর্তন লাগবে।’ 

আলোচনায় অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, বাসদ-মার্কসবাদী দলের সমন্বয়ক মাসুদ রানা, সাবেক সচিব কাসেম মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, নগর পরিকল্পনাবিদ নিয়াজ রহমান প্রমুখ।

সভায় লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, এই সংবিধানে রাষ্ট্র ও সরকারকে একাকার করে ফেলা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সরকারি দল ও রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য নাই। ফলে সরকার ও সরকারি দলের কোনো অনিয়মের বিরুদ্ধে রাষ্ট্রের কাছ থেকে প্রতিকার পাওয়ার পথও সাংবিধানিকভাবে রুদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা