প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎ করছেন।
এ সময় বিদায়ী হাইকমিশনার ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রশংসা করেন।
বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের ঋণ সহায়তার আওতায় যেসব চলমান প্রকল্প রয়েছে তা দ্রুত ভালোভাবে শেষ করতে তাকে ও তার টিমকে পরামর্শ দেওয়ায় ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।
২০২০ সালে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দোরাইস্বামী নিয়োগের বিষয়টি জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তার আগে রিভা গাঙ্গুলি দাস ভারতের হাইকমিশনার ছিলেন।
সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে দোরাইস্বামী সাংবাদিক হিসেবে কাজ করেন।
প্রবা/এনএস/এমজে