প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:১২ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:০১ পিএম
রানীর মৃত্যুতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে শোক বইয়ে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রবা
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে শোক বইয়ে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার পরে তিনি শোক বইয়ে সই করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়।
এ দিন ব্রিটিশ হাইকমিশনে প্রয়াত রানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার দলটির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রয়াত রানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে এবং হাইকমিশনের শোক বইয়ে দলের পক্ষ থেকে স্বাক্ষর করা হবে।
দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে অন্য সদস্যদের মধ্যে থাকবেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর মারা যান।
প্রবা/আরকে/এমজে