× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একের পর এক অগ্নিকাণ্ড

প্রতিটি ঘটনা খতিয়ে দেখছি : আইজিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৭:১৪ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৮:১৬ পিএম

শনিবার ঢাকার সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো

শনিবার ঢাকার সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো

রাজধানী ঢাকায় একের পর এক আগুনের ঘটনার পেছনে নাশকতা রয়েছে কি না বা এসব ঘটনায় কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব জানান তিনি। বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘রাজধানীতে বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ড কেউ ঘটাচ্ছে কি না, বা যেভাবে ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের প্রতিটি ঘটনা আমরা খতিয়ে দেখছি। এসব যদি নাশকতাও হয়, তা বের করা হবে। কেউ দোষী হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সম্প্রতি কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ফলে এসব মার্কেট সংশ্লিষ্ট কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের বিষয়ে দোকান মালিক সমিতি দৃষ্টি রাখবে বলে আশা করছি। মালিক সমিতির প্রতি আমার অনুরোধ, কর্মহীন শ্রমিকদের প্রতি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে অনেক মালিক ও কর্মচারী নিঃস্ব হয়ে গেছেন। সামনে ঈদ। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পরিবার নিয়ে তারা ভালো থাকবেন।’

তিনি বলেন, ‘আজ সকালে নিউ সুপার মার্কেটে আগুন লেগছে। এতে সেখানকারও অনেক কর্মচারী কর্মহীন হয়ে পড়বেন। বিত্তবানরা পাশে দাঁড়ালে তাদের ঈদ উদযাপন সুন্দর হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান, বাংলাদেশ শিল্প ও বনিক সমিতি বা এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো.জহিরুল হক ভূইয়া প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা