× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে জাফরুল্লাহ চৌধুরীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৪:০৯ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১৬:৪৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জাতির এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ছুটে আসেন বিভিন্ন শ্রেণি–পেশার বিপুলসংখ্যক মানুষ। সকাল সাড়ে ১০টা থেকে সারিবদ্ধভাবে তাকে শেষ বিদায় জানান আগতরা। 

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চিরবিদায় জানাতে এসেছিলেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার। তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ তো আর আসবে না। আমাদের ইতিহাসের একটি পর্ব শেষ হয়ে গেল। এই ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত। 

গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিরাজ আহমেদ শিথিল বলেন, এই শোক কখনও ভুলতে পারব না। সকাল থেকে তাকে একনজর দেখার জন্য দাঁড়িয়ে আছি। জুমার পর জানাজা শেষে গণস্বাস্থ্যের মাটিতেই তাকে দাফন করা হবে। 

দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা