× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শহীদ মিনারে গার্ড অব অনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৩:৪৪ পিএম

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শহীদ মিনারে গার্ড অব অনার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয়ভাবে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ গার্ড অব অনার দেওয়া হয়। 

অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট হেদায়াতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এতে নেতৃত্ব দেন।

জাফরুল্লাহ চৌধুরীর ছোট ভাই বিগ্রেডিয়ার শহীদুল্লাহ চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবার হৃদয়ে তিনি আছেন, থাকবেন। 

তিনি বলেন, ‘আমার ভাই পরিবারের সবার জন্য বিশেষ সংবেদনশীল ছিলেন। আমরা এ সময়ে ওনার মৃত্যু চাইনি। আমাদের পরিবারে তিনি মহীরুহ ছিলেন। মুক্তিযুদ্ধে আমরা তিন ভাই অংশ নিয়েছিলাম। অসুস্থ অবস্থায়ও তিনি আমাদের সবার খোঁজ নিয়েছেন।  তার মধ্যে কোনো লোভ ছিল না। তিনি পরিবারের জন্যও কোথাও সুপারিশ করতেন না।’

এর আগে সকাল ১০টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বারডেম হাসপাতালের হিমাগার থেকে ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। বেলা ১টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক,  চিকিৎসক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন৷

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা