× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন করতে ধর্ম প্রতিমন্ত্রীর নির্দেশনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২৩:৫০ পিএম

বুধবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রবা ফটো

বুধবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রবা ফটো

হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন ও সহজ করতে নির্দেশনা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘সরকারের আইনের দিকে দৃষ্টি রেখে হজের সেবা সহজ করতে হবে। হজের ডিজিটাল সেবা নির্বিঘ্ন করতে হবে। হজগামীদের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সৌদি অ্যাম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তা জামাল আর হারবি ও হাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় হজ প্যাকেজের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপট বৈশ্বিক কারণে হয়েছে বলে উল্লেখ করেন হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবগুলো এজেন্সিকে সেবাদান ও আচরণে নমনীয় থাকার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা