× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে এখনও লড়াই চালিয়ে যেতে হচ্ছে আমাদের : রেলমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ০০:৩৩ এএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১০:৪৩ এএম

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পর এখনও আমাদের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে প্রতিনিয়ত লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষে অধিবেশনে এ কথা বলেন তিনি। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতি ছিলেন।

তিনি বলেন, একাত্তরে আমরা একবার স্বাধীনতাবিরোধী পাকিস্তানি সেনা ও এ দেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করে ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করি। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার ৫২ বছর পর এখনও তারা দেশকে নিয়ে চক্রান্ত করছে। গণতন্ত্র ধ্বংস করতে ও এ দেশকে পাকিস্তানি ঘরানার একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চক্রান্ত করে যাচ্ছে। এখনও তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে, নানাভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমিত্ব নিয়ে দেশে-বিদেশে চক্রান্ত করছে। এ সময় রেলমন্ত্রী বলেন, দেশকে এসব চক্রান্তকারীর হাত থেকে মুক্ত করতে প্রয়োজনে আবার একটি মুক্তিযুদ্ধ করব।

রেলমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কল্যাণে সংসদীয় সরকারব্যবস্থা চালু করেছিলেন। অথচ স্বাধীনতাবিরোধীরা সাংবিধানিক ধারাবাহিকতাকে অবহেলা করে দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে।

রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে রেলব্যবস্থা ধ্বংস করে দেয়। আর শেখ হাসিনা সরকার ২০১১ সালে রেল মন্ত্রণালয়কে পৃথক মন্ত্রণালয় করে রেলের উন্নয়ন করে চলেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা রেলকে বিশ্বমানে উন্নীত করব। ২০১৪-১৫ সালে নির্বাচন বানচাল করার নামে তারা রেল পুড়িয়ে দেয়, রেলপাটি উপড়ে ফেলে, স্টেশনে আগুন দেয়। এরা দেশকে দেশের মানুষকে পুড়িয়ে মারে। এদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশবাসীকে সংগ্রাম, আন্দোলন, প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা