× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জঙ্গি দমন করতে না পারলে পদ্মা সেতু-মেট্রোরেল হতো না: ডিএমপি কমিশনার

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২২ ২০:১৬ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২২ ২০:১৬ পিএম

জঙ্গি দমন করতে না পারলে পদ্মা সেতু-মেট্রোরেল হতো না: ডিএমপি কমিশনার

ছয় বছর আগে গুলশানের হলি আর্টিজানে হামলার মধ্য দিয়ে দেশে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ দমন করতে না পারলে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো মেগা প্রকল্পগুলো বাংলাদেশে বাস্তবায়ন হতো না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলছেন, ‘তখন হয়ত দেশের চিত্রটা অন্যরকম হত; নিরাপত্তাজনিত কারণে বিদেশি প্রকৌশলীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে চাইত না।’

হলি আর্টিজানে হামলার সময় জিম্মিদের উদ্ধারে অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে শুক্রবার (১ জুলাই) শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান হয়, হারকাতুল জিহাদের মধ্যে দিয়ে জেএমবির উত্থান। পরে ইরাকে যখন আইএসের উৎপাত শুরু হয় তখন বাংলাদেশের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বাংলাদেশের কিছু মানুষ তামিম চৌধুরীর নেতৃত্বে হলি আর্টিজানে হামলা করে।

তিনি বলেন, হলি আর্টিজেনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে নতুন একটি ইউনিট খোলা হয়। এই ইউনিটের অধিকাংশ সদস্যই ইউএস সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হন। এছাড়া ইউএস সরকারের পক্ষ থেকে অস্ত্র এবং প্রটেকশনের ইকুইপমেন্ট দেয় বাংলাদেশকে।

‘ইউএস সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাওয়ার পর থেকেই আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রাম, চট্টগ্রাম মৌলভীবাজার খুলনা বিভাগের বিভিন্ন স্থানসহ দেশের যেসব জায়গায় জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে তাদের আস্তানা তছনছ করে দেওয়া হয়েছে’—যোগ করেন মো. শফিকুল ইসলাম।

জঙ্গি দমনে পুলিশ আত্মতৃপ্তিতে ভুগছে না জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, কারণ এখনো জঙ্গি তৎপরতা মাঝে মাঝে চোখে পড়ছে। জঙ্গিদের সোশ্যাল মিডিয়ায় একটিভিটিসহ সব বিষয়ে আমরা মনিটারিং করি।

জঙ্গিদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি মনিটরিংয়ের জন্য বিভিন্ন সময় অ্যান্টি টেরোরিজম ইউনিট-সিটিসিসহ বিভিন্ন মেট্রো ও জেলা পুলিশে সিটিসির মতন একটি করে ছোট ইউনিট করা হয়েছে বলে জানান তিনি। বলেন, তারা বিভিন্ন সময় অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে অনেককে। জঙ্গিদের নেটওয়ার্ক নস্যাৎ করে দেওয়া হচ্ছে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের হাইকমিশনার পিটার হাস গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ জঙ্গিবাদ দমনে যে ভূমিকা দেখিয়েছে তা সত্যি প্রশংসা।

হলি আর্টিজানের হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী, সাধারণ সম্পাদক যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এসবি প্রধান মনিরুল ইসলাম, সেক্রেটারি গুলশান বিভাগের ডিসি আসাদুজ্জামান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা