× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও এক বছর বিপিসির চেয়ারম্যান থাকছেন এ বি এম আজাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২১:০৬ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২১:১৫ পিএম

 এ বি এম আজাদ। সংগৃহীত ছবি

এ বি এম আজাদ। সংগৃহীত ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান এ বি এম আজাদ। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহা. রফিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী সরকারের সচিব এ বি এম আজাদকে তার অবসর-উত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৪ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছর মেয়াদে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হল।

এ বি এম আজাদ ২০২১ সালের ৩১ মে বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।। বিপিসিতে যোগদানের আগে তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা