× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সংসদের ৫০ বছর : বিশেষ অধিবেশন শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১১:৩৭ এএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৩:২৪ পিএম

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনটি শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন।

এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন। এর আগে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক।

অধিবেশনের শুরুতেই স্পিকার বিশেষ অধিবেশনের তাৎপর্য তুলে ধরেন। এরপর সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। পরে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে।

অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুরু হবে বিশেষ অধিবেশন। এদিন বিকাল ৩টায় বসবে সংসদের বৈঠক। এ বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন।

বিদায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের এটিই হয়তো সংসদের শেষ ভাষণ। ২৩ এপ্রিল তার রাষ্ট্রপতি হিসেবে টানা দুই মেয়াদ শেষ হতে যাচ্ছে।

রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার সকালে শুরু হবে সংসদের বৈঠক। ওই বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য দেবেন। এরপর তা গ্রহণ করা হবে।

বাংলাদেশের জাতীয় সংসদ ১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা করেছিল। এ হিসেবে এবার সংসদ সুবর্ণজয়ন্তী পালন করছে।

এ উপলক্ষে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী আরও কিছু কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা