× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে বন্ধ জরুরি সেবা নম্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১২:৫১ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৩:১৬ পিএম

বঙ্গবাজারে লাগা আগুনে দিশেহারা ব্যবসায়ীরা। প্রবা ফটো

বঙ্গবাজারে লাগা আগুনে দিশেহারা ব্যবসায়ীরা। প্রবা ফটো

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সেবাদান সাময়িক বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশের উপপ্রধান তথ্য অফিসার এ কে এম কামরুল আহসান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। খুব শিগগিরই জরুরি সেবাদান শুরু হবে বলে আশা করছি।’

আরও পড়ুন : পুড়ে গেছে পুলিশ ব্যারাকের দুটি ফ্লোর, সরিয়ে নেওয়া হয়েছে অস্ত্র-গোলাবারুদ

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। এ ছাড়া পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

ঘটনাস্থল থেকে প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিবেদক জানান, আগুন লেগেছে মার্কেটের দক্ষিণ অংশে। সকাল ৭টার পর তা ছড়িয়ে পড়ে, যা পুলিশ সদর দপ্তরের কাছাকাছি ছড়িয়ে পড়েছে।  মার্কেটের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ ও ফায়ার সার্ভিস সূত্র জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের  আতিকুর রহমান রাজন ও রবিউল ইসলাম অন্তর আহত হন। তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া মো. মেহেদী হাসান ধোঁয়ায় অসুস্থ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আহত হয়েছেন দোকান কর্মচারী মো. নিলয়, শাহীন, রিপন, রুবেল ও দুলাল মিয়া। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা