× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকবর আলি খান আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫০ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৩ পিএম

আকবর আলি খান আর নেই

অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

আকবর আলি খানের ভাই কবির উদ্দিন খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আকবর আলি খান অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকবর আলি খানের জন্ম ১৯৪৪ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়েন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পড়েন অর্থনীতি বিষয়ে। তার পিএইচডি গবেষণাও অর্থনীতিতে।

সরকারি চাকরির পাশাপাশি করেছেন শিক্ষকতাও। অবসর নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তবে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার মুখে পড়ার কথা জানিয়ে পদত্যাগ করেন।

অর্থনীতি, ইতিহাস, সাহিত্যসহ নানা বিষয়ে তাঁর গবেষণামূলক বই পাঠকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা