× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষ বৈষম্য দূর করার আহ্বান স্পিকারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৯:৩১ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৯:৫০ পিএম

বুধবার ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

বুধবার ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী নারীদের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টিতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। ডিজিটাল বাংলাদেশের সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষ বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি।

বুধবার (২৯ মার্চ) ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। 

তিনি বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে কার্যকর আইনগত মডেল ও পরিকল্পনা গ্রহণ করেছেন। তৃণমূল পর্যায়ের নারীরাও আজ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে সাবলম্বী হচ্ছেন। অসংখ্য প্রতিভাসম্পন্ন নারী পরিবারের সার্বিক দায়িত্ব পালন করেও সমাজ ও দেশ গঠনে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন।’ 

স্পিকার আরও বলেন, ’নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন। তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশীয় অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। যথাযথ সুযোগ দিলে নারীরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।’ 

অনুষ্ঠানে স্পিকার নির্বাচিত পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার ২০২২’ সম্মাননা প্রদান করেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক স্টেফান লিলার বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা