× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবতাবিরোধী অপরাধ : ৪ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৭ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৩ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ফটো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ফটো

মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার শ্যামনগরের চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ আদেশ দেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন--বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম। 

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোখলেসুর বাদল।

একই সঙ্গে আদালত আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছেন। আসামিরা হলেন--সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত বরকত উল্লার ছেলে এসএম মহসিন উল মুলক, মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে জিএম মহিউদ্দিন, মৃত জোহর আলী গাজীর ছেলে মো. ফজর আলী গাজী ও শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস গাজী। 

এর আগে গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার শ্যামনগরের ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই চার আসামিকে গ্রেপ্তার করা হয়। 

১৯৭১ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে নদীর পাড়ে গুলি করে হত্যার অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল মামলা করেন সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে চন্দনা রানী মণ্ডল। 

প্রবা/রাই/এমআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা