× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইওসি সম্মেলন শুরু

আঞ্চলিক কমিটিকে সাব-কমিশনে উন্নীত করার লক্ষ্য ঢাকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২১:৫২ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২২:২৭ পিএম

মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইওসি রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নবম আন্তঃসরকারি অধিবেশন শুরু। প্রবা ফটো

মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইওসি রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নবম আন্তঃসরকারি অধিবেশন শুরু। প্রবা ফটো

আইওসি রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানকে (আইওসিআইএনডিআইও) আঞ্চলিক কমিটি থেকে একটি সাব-কমিশনে উন্নীত করতে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নবম আন্তঃসরকারি অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমেন এ আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে আইওসিআইএনডিআইওর সভাপতির দায়িত্বে রয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকায় শুরু হওয়া সম্মেলনটি চলবে ৩০ মার্চ পর্যন্ত। ১৮টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি, আইওসি-ইউনেস্কো সচিবালয়, ইন্ডিয়ান ওশান কমিশন এবং বিশ্বব্যাংকের স্বতন্ত্র পর্যবেক্ষক ও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো, বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, সৌদি আরব এবং ইয়েমেন।

পররাষ্ট্রমন্ত্রী ভিডিওবার্তায় এ অঞ্চলের নিরাপত্তা, সংযোগ, শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রকল্প গ্রহণ এবং সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনা করে এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী আইওসিআইএনডিআইওকে আঞ্চলিক কমিটি থেকে একটি সাব-কমিশনে উন্নীত করতে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে খুরশেদ আলম বলেন, ‘বিশ্বের সবগুলো দেশেই সাব-কমিটি গঠন করা হয়েছে। শুধু ইন্ডিয়ান ওশানেই আঞ্চলিক কমিটি রয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একে একটি সাব-কমিশনে উন্নীত করা। তাতে সমুদ্র পরিবেশ নিয়ে গবেষণাসহ অন্যান্য প্রয়োজনে প্যারিস থেকে অর্থ পাওয়া যাবে। সেসব অর্থে গবেষণা কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারগভর্নমেন্টাল ওশানোগ্রাফিক কমিশনের (আইওসি) নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন, আইওসি সভাপতি এরিয়েল হার্নান ট্রয়সি, ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির মহাসচিব মাইকেল ডব্লিউ লজ এবং আইওসি আফ্রিকা সভাপতি প্রফেসর আফিয়ান কৌদিও।

আগামী দুদিন অংশগ্রহণকারীরা আইওসিআইএনডিআইর অগ্রাধিকার প্রকল্প, ইউনেস্কো এবং আইওসির সাম্প্রতিক উন্নয়ন, ২০২১-২৩ সালের আইওসিআইএনডিআইর বিভিন্ন কার্যক্রম, সুনীল অর্থনীতি, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, সমুদ্রের বাস্তুতন্ত্র ও মানবস্বাস্থ্য, জাতিসংঘ ঘোষিত ইউএন ডিকেড অব ওশান সায়েন্সের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ২০২৩-২৫ অর্থবছরের বাজেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা