× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিতে পারবেন না পর্যটকরা : পরিবেশমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ২০:২৩ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২০:৫১ পিএম

কটকা খালের পাশ দিয়ে নিজের বাচ্চাকে পিঠে নিয়ে যাওয়ার সময় পানিতে ভেসে আসা প্লাস্টিকের বোতলের দিকে তাকিয়ে মা বানর। ছবি : আদনান আজাদ আসিফ

কটকা খালের পাশ দিয়ে নিজের বাচ্চাকে পিঠে নিয়ে যাওয়ার সময় পানিতে ভেসে আসা প্লাস্টিকের বোতলের দিকে তাকিয়ে মা বানর। ছবি : আদনান আজাদ আসিফ

সুন্দরবনে ভ্রমণকারী পর্যটকদের কাউকেই সঙ্গে করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকসামগ্রী নিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেছেন, ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারের কারণে সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’


সোমবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদ্‌যাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। সুন্দরবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ সময় মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেন তিনি।

সুন্দরবনে প্লাস্টিকের প্রভাব নিয়ে সোমবার প্লাস্টিকে বিপর্যস্ত সুন্দরবন শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে প্রতিদিনের বাংলাদেশ। এরপরই পরিবেশমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনে একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধে নির্দেশনা দিলেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্বে বিরল। স্বাধীনতার জন্য তিনি সারাটি জীবন উৎসর্গ করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে কাজ শুরু করেছিলেন। নিষ্ঠুর পাকিস্তানিরা তাকে হত্যা করতে না পারলেও এ দেশের বিপথগামী কিছু লোক তাকে সপরিবারে হত্যা করে।’

মন্ত্রী বলেন, ‘অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষকে সম্মান করতে হবে। দেশের মালিক জনগণের সেবা করতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের, পরিচালক মির্জা শওকত আলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা