× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৯:৪৬ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৯:৫৪ পিএম

রবিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছাস্বরূপ রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য প্রধানমন্ত্রী ফল ও মিষ্টি উপহার পাঠান। সংগৃহীত ফটো

রবিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছাস্বরূপ রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য প্রধানমন্ত্রী ফল ও মিষ্টি উপহার পাঠান। সংগৃহীত ফটো

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছাস্বরূপ রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য প্রধানমন্ত্রী ফল ও মিষ্টি উপহার পাঠান।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

প্রতিটি রাষ্ট্রীয় দিবস ও উৎসবে যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, দুই ঈদ এবং বাংলা নববর্ষে প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে উপহার পাঠান।

প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী নিতে এসেছিলেন মুক্তিযুদ্ধে পা হারানো দিনাজপুরের মুক্তিযোদ্ধা অনিল কুমার রায়। যুদ্ধ করেছিলেন ৭ নম্বর সেক্টরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে ৮০টি মুক্তিযোদ্ধা পরিবার থাকি। প্রধানমন্ত্রী আমাদের প্রতিটি দিবসে স্মরণ করেন। উনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল থাকবে।’

মুক্তিযোদ্ধা অনিল কুমার রায় বলেন, ‘আমি চাই এই দেশ আরও এগিয়ে যাক। উন্নতি করুক। মানুষ শান্তিতে থাকুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা