× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ জাতিকে আত্মমর্যাদা প্রতিষ্ঠায় সংগ্রাম করতে হয়েছে: ঢাবি উপাচার্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ০৯:৩৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ‘১৯৪৮ সাল থেকে অসাম্প্রদায়িক মানবিক সমাজ বিনির্মাণের পর্ব শুরু হয়েছিল, যেটির একটি বড় গুরুত্বপূর্ণ পর্ব হলো বায়ান্নের ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের পথ ধরে ইতিহাসের অনেক বাঁক বেয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। বিশ্বের অনেক জাতির চেয়ে এ জাতিকে নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক আন্দোলন, সংগ্রাম করতে হয়েছে।’

রবিবার (২৬ মার্চ) ভোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, ‘স্বাধীনতাবিরোধী ধারাটি আন্তর্জাতিকভাবে সব সময় সক্রিয় ছিল, তারা এখনো তাই আছে। নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধে তারা গভীরভাবে উজ্জীবিত হচ্ছে। সে কারণে আজকে সরকার, জাতীয়ভাবে সমাজ, অর্থনীতিতে মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটছে।

‘শহীদদের যে প্রত্যাশা, মহান মুক্তিযুদ্ধের যে মূলমন্ত্র, সুন্দর-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশের, যেটিকে বলা হয় প্রযুক্তি নির্ভর মানবিক বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটির নাম দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। সে পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা