প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২৩:২৭ পিএম
হুইলচেয়ারে ভাষাসৈনিক খালেদা মনযূর-এ-খুদা। সংগৃহীত ফটো
ভাষাসৈনিক খালেদা মনযূর-এ-খুদা আর নেই। শনিবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর গুলশানের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নাতনি মারিহা চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় গুলশানের আজাদ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬ মার্চ) আরেক দফা জানাজা শেষে মরদেহ বেলা সাড়ে ৯টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। ৮৯ বছর বয়সী খালেদা ভাষাসৈনিক ও লেখিকা পরিচয়ের পাশাপাশি ছিলেন একজন গায়ক, শিক্ষক, সমাজসেবী, টেলিভিশন উপস্থাপক। পারিবারিকভাবে তিনি খালেদা ফেন্সি খানম নামে পরিচিত ছিলেন। বিয়ের পর খালেদা মনযূর-এ-খুদা নামে পরিচিতি লাভ করেন।
তার তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রয়েছে। খালেদা ১৯৩২ সালে পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকায় দর্শনশাস্ত্রে লেখাপড়া শেষ করে লন্ডনে মনোবিজ্ঞানে পড়াশোনা করেন। কানাডার মন্ট্রিলে ধর্মের ইতিহাস ও দর্শন বিষয়ে উচ্চশিক্ষা লাভ এবং বাংলাদেশ সৃষ্টির পটভূমি হিসাবে ইসলাম নিয়ে গবেষণা করেছেন।