প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২২:০০ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২২:২২ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংগৃহীত ফটো
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার (২৫ মার্চ) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শুভেচ্ছা বার্তায় শেহবাজ শরীফ বলেন, ‘মাননীয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তান সরকার, জনগণ এবং আমি নিজে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।
‘বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রক্ষার্থে পাকিস্তান সর্বোচ্চ গুরুত্ব দেয়। সেই সঙ্গে আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধা ও স্বার্থের জন্য এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয়, অনুগ্রহ করে শুভেচ্ছা গ্রহণ করুন। আমার পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা। সেই সঙ্গে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশি জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির শুভেচ্ছা।
তিনি আরও, মাননীয়, অনুগ্রহপূর্বক আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাসটুকু সাদরে গ্রহণ করুন। (মুহাম্মদ শেহবাজ শরীফ)।’