× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জননিরাপত্তা বিভাগের সচিব হলেন মোস্তাফিজুর রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৩:৩৮ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৪:০৩ পিএম

মো. মোস্তাফিজুর রহমান।

মো. মোস্তাফিজুর রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ সামছুল আরেফিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মোস্তাফিজুর রহমান ১৯৬৪ সালের ২৫ মে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সেইন্ট জোসেফ হাই স্কুল থেকে ১৯৭৯ সালে মাধ্যমিক এবং সরকারি বিএল কলেজ থেকে ১৯৮১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।

মোস্তাফিজুর বাংলাদেশ সিভিল (বিসিএস) প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে প্রবেশের পর জাপানের জাইকা এবং যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি।

তিনি ১৯৯১ সালের ১১ ডিসেম্বর সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগ দেন। সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে ফরিদপুর ও যশোর জেলায় কর্মরত ছিলেন।

মোস্তাফিজুর রহমান সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যশোর জেলার কেশবপুর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার তালা ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যশোর জেলায় দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন স্তরে বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছেন। বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার আগে তিনি খুলনা পাবলিক কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের একটি দল জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২' অর্জন করেন। তিনি কর্মদক্ষতার কারণে ভূমি মন্ত্রণালয় ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ অর্জন করেন। মন্ত্রণালয়ের ‘ডিজিটাল ল্যান্ড ট্যাক্স’ উদ্যোগটি তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা