× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালন করবে জাসদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২২:১৪ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ২২:৩০ পিএম

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালন করবে জাসদ

আগামীকাল ২৩ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালন করবে জাসদ। এবারের দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলের পক্ষ থেকে।

জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭১ সালের ২৩ মার্চ পূর্ব বাংলায় জাতীয়ভাবে ‘প্রতিরোধ দিবস’ পালন করে স্বাধীন কেন্দ্রীয় বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। এদিন পল্টন ময়দানে পূর্ণ সামরিক কায়দায় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ‘জয় বাংলা বাহিনী’র প্রধান কামরুল আলম খান খসরুর .২২ বোরের রাইফেলের প্রকাশ্য গান ফায়ারের সঙে ‘জয় বাংলা বাহিনী’র উপপ্রধান হাসানুল হক ইনু (বর্তমানে জাসদ সভাপতি ও সংসদ সদস্য) আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 

‘জয় বাংলা বাহিনী’র নারী ও পুরুষ কন্টিনজেন্টের সদস্যরা ডামি রাইফেল নিয়ে মার্চপাস্ট করে পতাকার প্রতি সামরিক কায়দায় অভিবাদন জানান। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের চার নেতা আ স ম আবদুর রব, আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী ও শাজাহান সিরাজ মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন। এ সময় মাইকে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ বেজে ওঠে। 

এরপর ‘জয় বাংলা বাহিনী’ ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধুর বাসভবনে যায়। সেখানে বঙ্গবন্ধুর হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়। বঙ্গবন্ধু পতাকাটি নিজ বাসভবনে উত্তোলন করেন। এ দিন পূর্ব বাংলার কোথাও পাকিস্তানের পতাকা ওড়েনি। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে এদিন ঢাকা টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীরা টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়, যাতে টেলিভিশনেও পাকিস্তানের পতাকা না দেখা হয়। রেডিওতে বারবার জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ বাজানো হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় জাসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত একটি টেরাকোটার শিল্পকর্ম স্থাপন করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা