× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট শুধু অনলাইনে কেনা যাবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৪:১৮ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৪:৫২ পিএম

বুধবার সংবাদ সম্মেলনে ঈদে ট্রেনসেবা নিয়ে বিস্তারিত জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রবা ফটো

বুধবার সংবাদ সম্মেলনে ঈদে ট্রেনসেবা নিয়ে বিস্তারিত জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রবা ফটো

আসন্ন ঈদুল ফিতরের আগে ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বুধবার (২২ মার্চ) রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

রেলমন্ত্রী বলেছেন, ‘প্রতিবছর ঈদের অগ্রিম টিকিট নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। অনেকে দুই-তিন ধরে অপেক্ষা করেও টিকিট পান না। তখন রেলের ভাবমূর্তি নষ্ট হয়। আমাদের সব অর্জন ঈদ এলেই নষ্ট হয়ে যায়। তাই এবার অগ্রিম সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, ঈদের সম্ভাব্য দিন হয়েছে ২২ এপ্রিল। অগ্রিম টিকিটের ট্রেনসেবা শুরু হবে ১৭ এপ্রিল। ১০ দিন আগে ৭ এপ্রিল থেকে অলনাইনে টিকিট কেনা যাবে। প্রতিদিন ২৮ হাজার ৭৭৮ টিকিট অনলাইনে করা হবে।

যাত্রী পরিবহনের বিষয়ে মন্ত্রী জানান, শোভন আসনের ২৫ শতাংশ যাত্রী দাঁড়িয়ে যাতায়াত করতে পারবে। এদের টিকিট কিনতে হবে কাউন্টার থেকে। এ ছাড়া অগ্রিম টিকিটের ২ শতাংশ রেলওয়ে, সশস্ত্র বাহিনী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংরক্ষণ থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা