× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান তথ্য কমিশনার হলেন আব্দুল মালেক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ২১:১৫ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ২১:১৬ পিএম

সদ্য নিয়োগ পাওয়া প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেক। ছবি: সংগৃহীত

সদ্য নিয়োগ পাওয়া প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেক। ছবি: সংগৃহীত

সাবেক সচিব আবদুল মালেককে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার (২১ মার্চ) তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুবিধা সরকার নির্ধারণ করবে।

এরআগে ২০২০ সালের ৩০ জানুয়ারি আবদুল মালেক তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। 

আবদুল মালেক বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে চাকরি করে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসরে যান। এরপর ২০২০ সালের জানুয়ারিতে তথ্য কমিশনার নিয়োগ পান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা