× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজের খরচ কমছে : ধর্ম প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ২০:১০ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ২০:২৪ পিএম

পবিত্র কাবাঘর। সংগৃহীত ফটো

পবিত্র কাবাঘর। সংগৃহীত ফটো

হজ প্যাকেজের ডি এবং সি ক্যাটাগরিতে খরচ কমানো হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নাটোর কালেক্টরেট সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সৌদি সরকারকে অনুরোধ করে হজের খরচ কিছুটা কমানো হয়েছে। আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হবে।’

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সংলাপে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মতাদর্শের প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, সৌদি সরকার আগের তুলনায় হজযাত্রীদের জন্য কিছু নতুন সুবিধা যোগ করায় প্রতি হজযাত্রীর জন্য প্রায় ১ লাখ টাকা খরচ বাড়িয়েছে।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি সরকার প্রতি হজযাত্রীর জন্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করে, যা গত বছরের তুলনায় ১ লাখ ৬১ হাজার টাকার বেশি।

বাংলাদেশ থেকে হজের ব্যয় প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।

এর মধ্যে প্রতি যাত্রীর জন্য বিমানভাড়া হিসেবে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৪ মার্চ হাইকোর্ট প্রশ্ন তোলেন সরকার নির্ধারিত প্যাকেজের খরচে সাধারণ মানুষ কীভাবে হজ করবে। এতে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো সরকার কেন হজের জন্য বাজেট বরাদ্দ করে না?

চলতি বছরের হজ প্যাকেজ সংশোধন নিয়ে এক রিট আবেদনের শুনানিকালে বিচারক কে এম কামরুল কাদের ও বিচারক মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

১৫ মার্চ রিট আবেদনের শুনানি শেষে হজের খরচ কমানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট।

১৭ মার্চ ধর্মবিষয়ক মন্ত্রণালয় বিমানের ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়।

১৯ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, এ বছর হজ ফ্লাইটের ভাড়া কমানোর কোনো সুযোগ নেই।

সূত্র : ইউএনবি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা