ব্যবসায়ীদের খাদ্যমন্ত্রী
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৯:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশে চালের অভাব নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে পারবেন না। তবু যদি কেউ এটা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার (২১ মার্চ) খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে রমজান মাসে চালের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির নেতৃবৃন্দসহ পাইকারী ও খুচরা চাল ব্যবসায়ী নেতারা সভায় বক্তব্য দেন।