প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ২৩:৩১ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৩ ২৩:৪১ পিএম
ছবি : সংগৃহীত
অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ সহযোগী অধ্যাপক। সোমবার (২০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই পদোন্নতির আদেশ জারি করে।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা স্কেলে বেতন পাবেন।
বিজ্ঞপ্তিতে অনুয়াযী, রাষ্ট্রবিজ্ঞানে সবচেয়ে বেশি ৬৫ জন পদোন্নতি পেয়েছেন। এছাড়া অর্থনীতিতে ৩৮ জন, আরবি ও গার্হস্থ্য অর্থনীতিতে দুই জন করে ৪ জন, ইসলাম শিক্ষায় ১৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং প্রাণিবিদ্যায় ৩৭, ইংরেজিতে ৫৯, ইতিহাস ও উদ্ভিদবিদ্যায় ৩৪, গণিতে ৩০ জন, দর্শনে ৩৩ জন, পদার্থবিদ্যায় ৩৬ জন, পরিসংখ্যানে ৪ জন, বাংলায় ৬১ জন, ব্যবস্থাপনায় ৪৮ জন, ভূগোলে ১৮ জন, মার্কেটিং ও মৃত্তিকাবিজ্ঞানে ১ জন করে, মনোবিজ্ঞানে ৭ জন, রসায়নে ৪২ জন, সমাজকল্যাণে ১৪ জন, সমাজবিজ্ঞানে ১৬ জন, হিসাববিজ্ঞানে ৪৭ জন অধ্যাপক হয়েছেন।
টিচার্স ট্রেইনিং কলেজগুলোতে (টিটিসি) বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, গণিত, শিক্ষা এবং গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ে এক জন করে অধ্যাপক হয়েছেন।
আদেশে দেখা যায়, পদোন্নতি পাওয়া অধ্যাপকদের একাংশকে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে এবং কাউকে কাউকে পদোন্নতি দিয়ে আগের জায়গায় রাখা হয়েছে।