× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজের প্রথম ফ্লাইট ২১ মে, কমছে না বিমানভাড়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৬:৫৮ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৭:১০ পিএম

সংবাদ সম্মেলনে কথা বলেন বিমানের সিইও শফিউল আজিম। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে কথা বলেন বিমানের সিইও শফিউল আজিম। প্রবা ফটো

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ২১ মে থেকে শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে হজের জন্য যে বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে, তা কোনোভাবেই কমানো সম্ভব হবে না বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম। 

রবিবার (১৯ মার্চ) বিকালে রাজধানীর কুর্মিটোলায় বলাকার হেড অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শফিউল আজিম বলেন, ‘ডলারের মূল্যবৃদ্ধিসহ বৈশ্বিক অবস্থার কারণে হজের জন্য বিমানভাড়া কমানো সম্ভব হচ্ছে না। ভ্যাট, ট্যাক্সসহ হজের জন্য বর্তমান ভাড়াটি নির্ধারণ করা হয়েছে। বর্তমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।’ 

আগামী ২১ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হবে বলে জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।  

তিনি বলেন, ‘হজ অপারেশনের জন্য পাইলট, ক্রু, প্রকৌশলী নিয়োগসহ সাতটি বিষয় সংযোজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা