× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৫:০৮ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৫:১৭ পিএম

জাহাজটিতে করে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর এক হাজার ৪১১ মেট্রিক টন স্টিলের স্ট্রাকচার (কাঠামো) আনা হয়েছে। প্রবা ফটো

জাহাজটিতে করে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর এক হাজার ৪১১ মেট্রিক টন স্টিলের স্ট্রাকচার (কাঠামো) আনা হয়েছে। প্রবা ফটো

যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী এম ভি এভার চ্যাম্পিয়ন নামের একটি জাহাজ। রবিবার (১৯ মার্চ) দুপুর ১২ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে এটি। পণ্য নিয়ে গত ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। জাহাজটিতে করে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর এক হাজার ৪১১ মেট্রিক টন স্টিলের স্ট্রাকচার (কাঠামো) আনা হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রবিবার দুপুর ১২টার দিকে পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে। জাহাজের পণ্য খালাস চলছে। দুই এক দিনের মধ্যে খালাস শেষে করে নৌপথে সেগুলো যমুনায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা