× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ০৮:৫৭ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

গত ১৫ মার্চ হতে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রবৃষ্টি, দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি হচ্ছে। আজ (১৯ মার্চ) দেশের কোথাও কোথাও অর্থাৎ ২৬ থেকে ৫০ শতাংশ অঞ্চলে শিলাবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও ঢাকা, বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, দেশের কোথাও কোথাও (২৬ থেকে ৫০ শতাংশ অঞ্চলে) বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। গতকাল দেশের ৫ বিভাগে বৃষ্টিপাত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা