× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১২:০৪ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৩১ পিএম

মঙ্গলবার নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এএনআই

মঙ্গলবার নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এএনআই

নয়াদিল্লিতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্রগণ্য নেতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের এক টুইটবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজঘাটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

পুষ্পস্তবক অর্পণের পর মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে সেখানকার পরিদর্শন বইয়ে সই করেন তিনি।



এর আগে সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়েছে। গার্ড অব অনার দেওয়ার আগে তাঁকে সেখানে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রবা/এইচকে /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা