× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুধু হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা হয়নি : সিআইডি

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২২ ১৮:২৯ পিএম

গ্রেফতার বায়েজিদ

গ্রেফতার বায়েজিদ

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু হাত দিয়ে খোলার কথা নয় বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলছে, কোনো যন্ত্রাংশ ছাড়া শুধুমাত্র হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সম্ভব নয়। পদ্মা সেতুর নাট-বল্টু যারা খুলেছে তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার মালিবাগে অবস্থিত সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এসব কথা বলেন।

গ্রেফতার হওয়া বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে রোববার বিকালে যুবক বায়েজিদ তালহাকে আটক করে সিআইডি। রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া ৩০ বছর বয়সি যুবক বায়েজিদ তালহাকে বিকালে রাজধানীর শান্তিনগর থেকে আটক করা হয়েছে। তার বাড়ি পটুয়াখালীতে।

তিনি আরও বলেন, তাকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি পদ্মা সেতুর নাট খুললেন, তা জানতে চাওয়া হবে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

৩৪ সেকেন্ডের ওই ভাইরাল টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ।’

নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের... পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা