× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ থেকে এক লাখ রোহিঙ্গাকে যুক্তরাজ্যে পুনর্বাসনের অনুরোধ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২২ ১৮:২৪ পিএম

বাংলাদেশ থেকে এক লাখ রোহিঙ্গাকে যুক্তরাজ্যে পুনর্বাসনের অনুরোধ

বাংলাদেশ থেকে এক লাখ রোহিঙ্গাকে যুক্তরাজ্যে নিয়ে পুনর্বাসন করতে দেশটির প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (২৬ জুন) রুয়ান্ডার রাজধানী কিগালিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রসকে এ অনুরোধ করেন আব্দুল মোমেন। কিগালিতে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে আব্দুল মোমেন ও এলিজাবেথ ট্রস আলোচনা করেন। আজ সোমবার (২৭ জুন) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুল মোমেন প্রস্তাব দেন, যুক্তরাজ্য যেহেতু ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে চ্যাম্পিয়ন, তাই তারা বাংলাদেশ থেকে এক লাখ রোহিঙ্গাকে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

বাংলাদেশ থেকে কমসংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, এখন যুক্তরাজ্য কমসংখ্যক ভিসা ইস্যু করছে। তিনি শিক্ষার্থী ভিসা ও ব্যবসায়ী ভিসা ঢাকা থেকে দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি অনুরোধ করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আলোচনা শেষে তাঁরা শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা