× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃত্তির ফলে গাফিলতি

প্রাথমিকের ডিজিসহ ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২১:৪৯ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ২১:৫৪ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল তৈরিতে গাফিলতির দায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত বুধবার এ সংক্রান্ত নথিতে সই করেছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। এর মধ্যে চারজনকে কারণ দর্শানোর নোটিশ ও একজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, পাঁচ কর্মকর্তার মধ্যে ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পরিচালক প্রশাসন এস. এম. আনছারুজ্জামান, পরিচালক প্রশিক্ষণ উত্তম কুমার দাশ ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (আইএমডি) পরিচালক শাহীনুর শাহীন খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর আইএমডি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে বৃত্তি পরীক্ষার ফলাফলে ত্রুটির হওয়ার পেছনে দায়ীদের চিহ্নিত করা হয়েছে। যাদের অপরাধ প্রমাণিত করে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাসহ বিভাগীয় মামলা করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই বৃত্তির ফল ঘোষণা করেন। এর ৪ ঘণ্টার মধ্যে কারিগরি ত্রুটির কারণ উল্লেখ করে ফল স্থগিত করে ডিপিই। ফল নিয়ে দেশব্যাপী বিতর্ক ও সমালোচনা শুরু হলে তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ১ মার্চ রাত ১০টার পর সংশোধিত ফল প্রকাশ করা হয়। প্রায় সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে। আর পরীক্ষা দিয়েছে ৪ লাখ ৮২ হাজার ৯০৪ শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা