× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের বণ্টননামা নিশ্চিত করতে হবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৯:৪৬ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ২০:১৫ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের রেজিস্ট্রিকৃত বণ্টননামা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (১৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ভূমি আপিল বোর্ড আয়োজিত ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা : সমস্যা ও প্রতিকার’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির মৃত্যু হলে অনেকক্ষেত্রে তার উত্তরাধিকারীরা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের রেজিস্ট্রিকৃত বণ্টননামা দলিল করেন না। ফলে কিছুদিন পর তাদের মধ্যে বিরোধ শুরু হতে দেখা যায়, এতে মামলার জন্ম হয়। আবার তাদের সময় না হলেও, তাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত সম্পদকে কেন্দ্র করে বিবাদ শুরু হতে দেখা যায়। শুধু মুখের কথার ওপর ভিত্তি করে আইনে কিছু হয় না। এর জন্য লিখিত প্রমাণ থাকা জরুরি। 

মন্ত্রী আরও বলেন, বণ্টননামা করার পরও যাদের ইচ্ছে তারা যৌথভাবে বসবাস করতে পারেন। এমনকি ইচ্ছে হলে প্রযোজ্য প্রক্রিয়ায় সম্পদ হস্তান্তর করতেও পারেন। কিন্তু বণ্টননামা না করা থাকলে, পরবর্তীতে উত্তরাধীকারীরা কিংবা তাদের পরবর্তী প্রজন্ম কোনো কারণে আলাদাভাবে কিছু করার সিদ্ধান্ত নিলে কিংবা তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হলে মামলার উদ্ভব হয়। এজন্য বিবাদ এবং মামলা কমাতে বণ্টননামা গুরুত্বপূর্ণ।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) আবু বকর ছিদ্দিক এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল বারিক।

বিভিন্ন জেলার অতিরিক্ত জেলাপ্রশাসকদের (রাজস্ব) নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালার উদ্দেশ্য হচ্ছে, মামলা সংখ্যা হ্রাসের উপায় চিহ্নিতকরণ, মামলা পরিচালনায় পদ্ধতিগত ব্যাপারসমূহ উন্নয়ন, আদালত পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, মামলায় দীর্ঘসূত্রিতা কমার উপায় চিহ্নিত করা ইত্যাদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা