× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজযাত্রীদের বিমানভাড়া ১ লাখ ৫০ হাজার করার সুপারিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৭:০৭ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৭:১৭ পিএম

হজযাত্রীদের বিমানভাড়া ১ লাখ ৫০ হাজার করার সুপারিশ

হজযাত্রীদের বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার থেকে কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১৫ মার্চ) একাদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশ নেন।

১৫তম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে অগ্রগতি এবং ‘আসন্ন হজ ২০২৩’-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় হজযাত্রীদের চিকিৎসার জন্য যে মেডিকেল টিম পাঠানো হয়, সেখানে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। এ ছাড়া হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা