× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ জেলায় কালবৈশাখীর আভাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ০৯:২৫ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ০৯:২৬ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা বিভাগের ১৩ জেলা, ময়মনসিংহের ৪, সিলেটের ৪, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়াসহ দেশের ২৪ জেলায় বুধবার (১৫ মার্চ) কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রতিদিনের বাংলাদেশকে জানান, আগামী ১৮ মার্চ কালবৈশাখীর আভাসটি খুবই গুরুত্ব পাচ্ছে। তা ছাড়া আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়াসহ দেশের ২৪ জেলায় কালবৈশাখী তথা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল নেত্রকোণায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা