× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মধ্যে চাপা হাহাকার : জিএম কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৫:৫৬ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৬:১১ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মধ্যে চাপা হাহাকার : জিএম কাদের

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

সোমবার (১৩ মার্চ) এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মধ্যে চাপা হাহাকার বিরাজ করছে। ইতোমধ্যেই নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে আছে। দেশের মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে অনেক। তাই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে। অর্থের অভাবে সাধারণ মানুষ বাজার করতে পারছে না, শিশুখাদ্য কিনতে পারছে না।

‘এমনকি অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না এবং ওষুধ কিনতে পারছে না সাধারণ মানুষ। এমন বাস্তবতায় রমজান আমাদের সামনে। তাই রোজাদারদের প্রতি সম্মান দেখিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা জরুরি হয়ে পড়েছে।’

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান রমজান ও ঈদের আগেই ভর্তুকি দিয়ে বিশেষ ব্যবস্থায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার অনুরোধ জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা