× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানে খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকবে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৯:৫৯ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ২০:৫৩ পিএম

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা। পিএমও ফটো

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা। পিএমও ফটো

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুদ সর্বোচ্চ। টিসিবি দুই ধাপে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করবে। এসব কারণে এবার রমজানে খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকবে।

রবিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মুখ্য সচিব বলেন, ’রমজানে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুদ রয়েছে। কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সারা দেশে কঠোরভাবে মনিটরিং করা হবে।’

তিনি বলেন, ’সভায় খাদ্যদ্রব্যের মূল্য পরিস্থিতি ছাড়াও মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দময় করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।’

তিনি বলেন, ’ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। রমজানকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরও বলেন, ’সভায় সেহরি এবং ইফতারের সময় যেন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন থাকে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা