× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলন ভিন্ন খাতে নিতে পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলা : ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৪:০৪ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৫:২৭ পিএম

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপির আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার পূর্ব পরিকল্পিতভাবে পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ভিন্নদিকে নিতে ন্যাক্কারজনকভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর ওই হামলার দোষ চাপাচ্ছে সরকার।’

রবিবার (১২ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পঞ্চগড়ের সাম্প্রদায়িক হামলার ঘটনার পর বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা পঞ্চগড়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটির প্রতিবেদন (ফাইন্ডিংস) তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘যে কোনও সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলা অমানবিক, দুঃখজনক। এ বিষযকে কেন্দ্র করে সরকার ও পুলিশ দায়িত্বে অবহেলা করেছে। এ ঘটনা পূর্বপরিকল্পিত।’

সরকার নিজেদের লোকজন দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে দাবি করে তিনি বলেন, ‘পুলিশ এখন মারাত্মকভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। প্রকৃত আসামিদের আড়াল করতেই গণহারে গ্রেপ্তার শুরু করেছে। পঞ্চগড়ের ঘটনায় এখন পর্যন্ত ১৮১ জন সমর্থক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।‘

অগ্নিসন্ত্রাস সবসময় আওয়ামী লীগই ঘটিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘গণতন্ত্রহীনতা, জবাবদিহি নেই বলেই এমন ঘটনা ঘটছে। ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে গণতন্ত্র পুননরুদ্ধার করতে পারলেই সংকটের সমাধান হবে।’

এ সময় বিএনপির তদন্ত কমিটি দলের প্রধান ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, ‘আমরা সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। তারা এই ঘটনার জন্য সুনির্দিষ্টভাবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেছেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক আমাদের সময় দিয়েও পরে আমাদের সঙ্গে কথা বলেননি। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি গঠিত তদন্ত কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জাবিউল্লাহ, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা