প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ০৯:০২ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
কাতার সফরের বিভিন্ন দিক দেশবাসীর সামনে তুলে ধরতে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে।
শনিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতার সফরকালে এলডিসি-৫ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন তিনি। সেসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন। এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সরকার প্রধান।
সফর শেষে গত ৮ মার্চ দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী।