প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ২০:০০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ২০:৪৩ পিএম
আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ককে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যটির ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
গত বুধবার কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি-৫) পার্শ্ববৈঠকের ফাঁকে আল জাজিরার সঙ্গে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
একান্ত সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, রোহিঙ্গা সংকটসহ নানা ইস্যুতে কথা বলেন শেখ হাসিনা।
এরই মধ্যে এই সাক্ষাৎকারের আংশিক প্রকাশিত হয়েছে।