× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলের টিকিট বিক্রির নতুন নিয়ম কার্যকর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২৩:৫৫ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

রেলের টিকিট বিক্রির নতুন নিয়ম শুক্রবার (১০ মার্চ) থেকে কার্যকর হয়েছে। টিকিট কালোবাজারি বন্ধে একজনের কাছে সাতদিনে দুবারের বেশি টিকিট বিক্রি না করার যে সিদ্ধান্ত ছিলো তা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে একদিনে দুবারে চারটি করে আটটির বেশি টিকিট নেওয়া যাবে না।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেক যাত্রী আছেন যারা সপ্তাহে কখনো কখনো পাচঁদিনই ভ্রমণ করেন। যেহেতু অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে ক্রয়কৃত টিকিটে ভ্রমণ নিষিদ্ধ তাই রেলে দৈনিক যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে অনুরোধ এসেছে সাতদিনে দুবার টিকিট ক্রয়ের যে সীমা রয়েছে তা তুলে দেওয়ার জন্য।

রেলওয়ের টিকিটিং পার্টনার সহজ ভিনসেন জেভির প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সিন্ধান্তটি এ মাসের শুরুর দিকে এক বৈঠকে নেওয়া হয়েছে, যা শুক্রবার কার্যকর হয়েছে।

তিনি জানান, নতুন নিয়মে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একদিনে সর্বোচ্চ দুবার আন্ত:নগর ট্রেনের টিকিট ক্রয় করা যাবে, একদিনে একই ট্রেনে একবারের বেশি টিকিট ক্রয় করা যাবে না।  একই প্রারম্ভিক স্টেশন থেকে একবারের বেশি টিকিট ক্রয় করা যাবে না এবং এক জাতীয় পরিচয়পত্র দিয়ে একবারে সর্বোচ্চ চারটি করে টিকিট ক্রয় যাবে। কেউ স্টেশন থেকে দুবার আবার অনলাইন থেকে দুবার নিতে পারবে না। এ তথ্য স্টেশনের সহকারী ও অনলাইন উভয় জায়গায়ই থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা