× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচা নদীতে স্বপ্নের বঙ্গমাতা সেতুর উদ্বোধন আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১১:২৪ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১২:১১ পিএম

আজ অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোটি মানুষের স্বপ্ন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ প্রস্তুত হয়েছে উদ্বোধনের জন্য। আজ পিরোজপুরের এ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে পিরোজপুরের ডিসি জাহেদুর রহমান সেতু এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সেতু উদ্বোধন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কচা নদীর পশ্চিম ও পূর্বপাড়ে দুটি সমাবেশেরও আয়োজন করা হয়েছে।

পশ্চিমপাড়ে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম আর পূর্বপাড়ে সাবেক যোগাযোগমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু সমাবেশে থাকবেন বলে জানান ডিসি জাহেদুর রহমান। 

২০১৩ সালের ১৯ মার্চ পিরোজপুরে এক জনসভায় এ সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২০১৮ সালের ১ নভেম্বর তিনি এর নির্মাণকাজ উদ্বোধন করেন।

সেতুটি পিরোজপুরের বেকুটিয়ায় বরিশাল-খুলনা সড়ককে সংযুক্ত করেছে। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক কোটি মানুষ উপকৃত হবে, যা তাদের দীর্ঘদিনের স্বপ্ন।

পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি গোলাম মাওলা নকীব সেতুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। নকীব বলেন, এ সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে নতুন দ্বার উন্মুক্ত হবে। এতে পটুয়াখালীর কুয়াকাটায় যাতায়াতও সহজ হবে অনেকের জন্য।

সড়ক ও জনপথ অধিদপ্তর ৮৯৪ দশমিক ৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪৯৩ মিটার দৈর্ঘ্য এবং ১৩ দশমিক ৪ মিটার প্রস্থের এ পিসি বক্স গার্ডার সেতু নির্মাণ করেছে।

চীন সরকার সেতু নির্মাণে ৬৫৪ দশমিক ৮ কোটি টাকা দিয়েছে। বাকিটা দিয়েছে বাংলাদেশ সরকার। চলতি বছর ডিসেম্বরে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও ৫ মাস আগে গত ৭ সেপ্টেম্বর ঠিকাদার কাজ শেষ করে সেতু বিভাগকে বুঝিয়ে দেয়।

প্রবা/ইউরি /এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা